ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশ। এরপর আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আমরা তাকে গতকাল রাতে আমাদের হাতে পেয়েছি। কারাগারে যাওয়া মো. রুহুল আমিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। ৪১ বছর বয়সী রুহুল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে। তিনি বন্দর উপজেলার রুপালি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ওসি লিয়াকত আলী বলেন, সোমবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া থেকে ওই কনস্টেবল আটক হন। তার সঙ্গে মেয়েটিও ছিল। পরে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে সদর মডেল থানা থেকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী ১২ বছরের মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। শিশুটির বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। সকালে ওই কিশোরীর চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা করেছেন।,

মামলা ও প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে কান্না করছিল মেয়েটি। এ সময় পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন কনস্টেবল রুহুল আমিন। তিনি ওই কিশোরীকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় যান। সেখানে ধর্ষণ করে। পরে মেয়েটিকে নিয়ে ঢাকার দিকে আবার ফিরছিলেন তিনি। পথে চাষাঢ়ায় মেয়েটি কান্নাকাটি করলে লোকজনের সন্দেহ হয় এবং থানায় খবর দেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাস্থ্যখাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

নিম্নমানের কাগজে ছাপা ১৫ লাখ পাঠ্যবই বিতরণ, জড়িত ২৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে সরকারি নিয়ম ভেঙে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব বই ছাপায় জড়িত রয়েছে ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালিত

বাবু মির্জা: ১৭৯তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

বাঁশখালীতে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা সাঈদী (রহ.) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার ফাহিম কমিউনিটি