টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। তারা নদীর ধারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়েছিলেন। খবর জিও নিউজের।

টেক্সাসের মধ্য অঞ্চলের কের কাউন্টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় শেরিফ দফতরের তথ্য অনুযায়ী, এখানে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু প্রাণ হারিয়েছেন।

উদ্ধারকর্মীরা তীব্র স্রোতে ভেসে যাওয়া লোকজনের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। যা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলছে। হেলিকপ্টার, নৌকা ও কুকুর ব্যবহার করে উদ্ধার তৎপরতা চললেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্রাম্পকে নোবেলের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্রট্রাম্পকে নোবেলের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাসের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্প আবহাওয়া সংক্রান্ত দফতরের বাজেট কমানোয় সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে।,

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ‘এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা একটি বিকৃত মিথ্যাচার, জাতীয় শোকের সময়ে এর কোনো অর্থ হয়না।’

শুক্রবার থেকে শুরু হওয়া বন্যাকে প্রেসিডেন্ট ট্রাম্প ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন।

যদিও ট্রাম্প এরআগে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা স্টেট পর্যায়ে করা উচিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’ ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বয়স্ক ‘মাদকসেবী’কে উচ্ছেদ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ডাকসু সদ্য সর্ব মিত্র চাকমা। বলা হচ্ছে, ‘এ ধরনের

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন

ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চায় বিএনপি: ফখরুল

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হোক, বিএনপি এমনটিই চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী চশমা দিয়ে ভারতের

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪- ২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের

ভিডিও না মুছলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেব না: যুবদল কর্মীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু এক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন স্থানীয় যুবদল কর্মী মেহেদী