টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার সংঘটিত এই বিস্ফোরণটি ঘটে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরো-এর মালিকানাধীন শোধনাগারে। ঘটনার পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, শোধনাগারের আশপাশের এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং এ নির্দেশ সংশ্লিষ্ট সব এলাকার বাসিন্দাদের জন্য প্রযোজ্য।

ভালেরো কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের ঘটনায় শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় তীব্র শব্দ হয় এবং এর অভিঘাতে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। সেখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট জ্বালানিও উৎপাদন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

নিজস্ব প্রতিবেদক: জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য

রায়গঞ্জে দাদপুর জিআর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জিআর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র

সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে

কুষ্টিয়ায় পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (১লা মার্চ) দিবাগত রাত ২টা ২০মিনিটে দিকে বাহিরচর ইউনিয়নের