টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন নারী, ২ জন পুরুষ ও ৫ জন শিশু।

বুধবার রাতে টেকনাফ কচ্ছপিয়া মেরিন ড্রাইভ থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচার চক্রের একজনকে আটক করা হয়।

উদ্ধার ১৮ রোহিঙ্গা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানায় পুলিশ।

আটক আসামি হলেন, টেকনাফ হাজম পাড়া এলাকার মো. হোসেনের পুত্র নেজাম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘টেকনাফ বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১জন নারী, ২ জন পুরুষ ও ৫ শিশু। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচার চক্রের সদস্যরা পাহাড়ের ভিতর পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

১৮ রোহিঙ্গাকে তাদের নিজ নিজ ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান গিয়াস উদ্দিন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা: জাতিসংঘের কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শোষণ, প্রতারণা এবং চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিয়োগ দুর্নীতি, অস্বচ্ছ সিন্ডিকেটের আধিপত্য ও অতিরিক্ত ফি

বেলকুচি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর)

এবার জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ ওই ইউএনওর বিরুদ্ধেই

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে জব্দকৃত পেট্রোল গায়েব করে দেওয়ার। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিনসাড়া

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও কয়েক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এই