টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি : অস্ত্র গুলির বৃহৎ চালানসহ যুবক উদ্ধার 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে ডাকাত দলের ফেলে যাওয়া দেশী-বিদেশী অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ গুলির চালান উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি ডাকাত দলের জিম্মি দশা আটক থাকা স্থানীয় এক যুবককেও উদ্ধার করতে সক্ষম হয় অভিযানিক দলের সদস্যরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করার জন্য, রবিবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ শাখায় দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দীন রশিদ তানভীর গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেন।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্তর্গত জাদিমুরা এলাকা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত দলের একটি গ্রুপ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত এলাকায় অবস্থান নিয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী,শনিবার দিবাগত গভীর রাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা অভিযানের উপস্থিতি অনুভব করতে পেরে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

এ সময় আত্মরক্ষার্থে অভিযানিক দলের সদস্যরাও বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়লে ডাকাত দলের সদস্যরা পিছু হটে কৌশলে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল তল্লাশি করে বিদেশী তৈরি একটি জি-৩ রাইফেল, একটি ৬৫ মিমি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি, ৩ হাজার, ১০০ রাউন্ড রাইফেলের গুলি,১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাত দলের জিম্মি দশায় আটক থাকা অপহৃত এক যুবককে উদ্ধার করতেও সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিম হচ্ছে-টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকার বাসীন্দা জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ সোহেল (২০)।

উদ্ধারকৃত মাদক,অস্ত্র ও গুলির চালানটি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাকাত দলের জিম্মি দশা থেকে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাতার কার্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌরসভার

ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলের বিপুল ব্যয়, দুর্বল হচ্ছে অর্থনীতি

অনলাইন ডেস্ক: ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরাইল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০

সিরাজগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠিত হয়।

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ

মানবিক বিবেচনায় এইচএসসি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতে পারে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে না পারা রাজধানীর এক এইচএসসি পরীক্ষার্থীর বিষয়ে মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার