টি–ব্যাগে অতিমাত্রায় ভারী ধাতু, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের টি–ব্যাগে সিসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া গেছে। এসব ধাতু শরীরে জমে দীর্ঘমেয়াদে হৃদরোগ, কিডনি, লিভার ও স্নায়ুর ক্ষতি, উচ্চ রক্তচাপ, বন্ধ্যত্ব এবং শিশুদের শারীরিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) পরিচালিত গবেষণা ‘ব্রিউইং টক্সিনস : এক্সপোসিং দ্য হেভি মেটাল হ্যাজার্ড ইন টি–ব্যাগস অ্যান্ড ড্রাইড লুজ টি’–তে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গবেষণায় স্থানীয় বাজার থেকে ১৩টি নমুনা—১২টি টি–ব্যাগ ও একটি খোলা চা–পাতা—সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, টি–ব্যাগের প্যাকেজিংয়ে ক্রোমিয়াম সর্বোচ্চ ১,৬৯০ পিপিএম (নিরাপদ সীমা ৫ পিপিএম), সিসা ৫১ পিপিএম (সীমা ৫ পিপিএম), পারদ ১০৮ পিপিএম (সীমা ০.৩ পিপিএম) এবং আর্সেনিক ১৪ পিপিএম (সীমা ২ পিপিএম) পর্যন্ত পাওয়া গেছে। গবেষকরা জানান, টি–ব্যাগের উপাদানে থাকা এসব ধাতু গরম পানির সংস্পর্শে সহজেই চায়ের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, টি–ব্যাগ থেকে আলাদা করা চা–পাতায় অ্যান্টিমনি ধাতুর উপস্থিতি (সর্বোচ্চ ১৫৪ পিপিএম) এবং অতি স্বল্প পরিমাণে ইউরেনিয়াম ও থোরিয়াম শনাক্ত হয়েছে। তবে চা–পাতায় আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ও কোবাল্টের মতো পুষ্টিগুণও পাওয়া গেছে।

জরিপে দেখা যায়, দেশের ৯৬ শতাংশের বেশি মানুষ প্রতিদিন চা পান করে, কিন্তু ৯৯ শতাংশ মানুষ জানে না টি–ব্যাগে ভারী ধাতু থাকতে পারে। ৯০ শতাংশ ভোক্তা কখনও লেবেল বা সার্টিফিকেশন পরীক্ষা করেন না।

অনুষ্ঠানে এসডোর চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ বলেন, “টি–ব্যাগে ভারী ধাতুর উপস্থিতি ভোক্তা অধিকারের গুরুতর লঙ্ঘন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

বাংলাদেশ চা বোর্ডের গবেষণা কর্মকর্তা নাজমুল আলম বলেন, “টি–ব্যাগের প্যাকেজিংয়ের এমন ঝুঁকি আমরা আগে জানতাম না। ভবিষ্যতে সরকারি সংস্থার অংশগ্রহণে যৌথ গবেষণা প্রয়োজন।”

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর সহকারী পরিচালক ইসমাত জাহান বলেন, “এমন গবেষণাকে আমরা স্বাগত জানাই। দ্রুততম সময়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মারূফ মোহায়মেন জানান, “এই গবেষণা ভবিষ্যতে আরও বিস্তৃত অনুসন্ধানের পথ খুলে দিয়েছে।” খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “আরও সূক্ষ্ম ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা জরুরি।”

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, “চায়ের নিরাপত্তা নিশ্চিত না হলে এটি মানুষের জন্য শারীরিক ও মানসিক উভয় ঝুঁকি তৈরি করবে।”

এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ড. শাহরিয়ার হোসেন জানান, “এই গবেষণার উদ্দেশ্য দোষারোপ নয়; বরং খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ধাতুর প্রবেশ রোধের উদ্যোগ নেওয়া।”

গবেষণা প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে—

চা বাগান, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় পর্যায়ে নিয়মিত পরীক্ষা চালিয়ে ফলাফল প্রকাশ করা

কৃষিতে ভারী ধাতু আনতে পারে এমন রাসায়নিকের ব্যবহার কমানো

সব চা–জাত পণ্যে নিরাপত্তা লেবেল ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করা

প্লাস্টিক ও পিইটি টি–ব্যাগ নিষিদ্ধ করে নিরাপদ বিকল্প চালু করা

গবেষকরা মনে করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের কোটি চা–পানকারী দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

প্রাণিসম্পদ উপদেষ্টার ফোনকলে ৮ কুকুরছানা হত্যাকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)

সুস্থ হয়ে রনি বললেন, ডাক্তার হলো দ্বিতীয় বিধাতা

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন

আগামী সংসদ নির্বাচন কেমন হবে, জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

আগে জাতীয় নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা খুব