টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর কারণে তার পায়ের ওপর দিয়ে বাইকও চালিয়ে চলে গেছেন বলে অভিযোগ ওই নারীর।

এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এমনকি সংসদে পর্যন্ত বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

এই তালিকায় আছেন দেশের অনেক জনপ্রিয় অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ।

তুমুল চর্চায় থাকা এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি দিলেন ঠিক উল্টো মতামত। যে সব অভিনয়শিল্পী টিপ পরেছেন তাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন সিদ্দিক। করেছেন সমালোচনাও।

নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লেখেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এই অভিনেতা আরও লেখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। ইতোমধ্যে সেই ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চার বছরে ১,৪০০ সড়ক দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঈদযাত্রার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে গ্রামে ফেরা মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। তবে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং,

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার দিনেই রাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। শুক্রবার (১২

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের

নিখোঁজের ৩ঘন্টার পর কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বুদ্দু সেখ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বুদ্দু সেখ সদর উপজেলার

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু