টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা দেওয়া আইনটি কার্যকর হয়েছে।’

স্ক্রিনে লেখা দেখাচ্ছে, ‘সরি টিকটক ইজ নট অ্যাভেইলেবল রাইট নাউ’। এতে আরও বলা হয়েছে, ‘আমরা সৌভাগ্যবান যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন দায়িত্ব গ্রহণের পর টিকটক আবার চালুর সমস্যা সমাধানে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।’

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমবার দায়িত্ব গ্রহণের পর টিকটককে ৯০ দিনের একটি সময় দিতে পারেন। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ এ গত বছরের মার্চে টিকটক নিষিদ্ধ করার বিলটি পাস হয়। এরপর এপ্রিলে বিতর্কিত বিলটি অনুমোদন করে যুক্তরাষ্ট্রের সিনেট।

তখন বলা হয়েছিল, এ আইনের আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার

পটুয়াখালীর গলাচিপায় অবরুদ্ধ ভিপি নুর, উদ্ধারে সেনাবাহিনী

ঠিকানা ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন)

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য