টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গার দাবিতে ভিসিকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা করে দেয়ার দাবিতে ভিসি বরাবরে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

মঙ্গলবার দুপুরের দিকে নামাজের জায়গার দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে ভিসির কার্যালয়ে যান ছাত্রীরা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সঙ্কট রয়েছে। একটি মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর কমনরুম বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। এ সময়ের পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না। ক্যাম্পাসের প্রাণকেন্দ্র টিএসসিতে নারী শিক্ষার্থীদের নামাজের সুব্যবস্থা করে এই সঙ্কট নিরসন করা সম্ভব।

স্মারকলিপিতে আরো বলা হয়, টিএসসির মতো জনপরিসরে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কাজে কিংবা নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরা টিএসনিতে অবস্থান করে থাকেন। এছাড়াও রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র ও ইবাদত পালনের মাস। এ মাসে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি টিএসসি কেন্দ্রিক ইফতার কর্মসূচি দিয়ে থাকে। কিন্তু ইফতারের পরে নামাজের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হন। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসূচি কিংবা বৈঠক ছেড়ে কেন্দ্রীয় মসজিদ বা হলে গিয়ে নামাজ আদায় করা সম্ভব হয় না। তাছাড়া পাশের দুটি মহিলা হলে সেখানকার আবাসিক শিক্ষার্থী ছাড়া বাকিদের প্রবেশাধিকার সংরক্ষিত।

এমতাবস্থায় নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সংকটের কারণে বিবিধ কর্মসূচিতে অংশগ্রহণ দুরূহ হয়ে পড়ে। অনাবাসিক নারী শিক্ষার্থীরা এক্ষেত্রে আরো বেশি সমস্যার সম্মুখীন হয়।

সমস্যা বর্ণনা করে স্মারকলিপি দেয়া শিক্ষার্থীরা ভিসির কাছে দ্রুত একটি নামাজের জায়গা দাবি করেন। তারা জায়গা হিসেবে টিএসসিতে ছেলেদের জন্য বরাদকৃত নামাজের স্থানের পাশের খালি জায়গা সংস্কারের মাধ্যমে সেখানে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান তৈরির পরামর্শ দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয়

সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের বর্ণ, ধর্ম, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের আগস্টে

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি