টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব: ঘুষে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদ ২২ জুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে তাকে অনুরোধ জানিয়ে গতকাল রোববার (১৫ জুন) ঢাকার পাঁচটি ঠিকানায় ও দুটি থানার মাধ্যমে তলবি নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের অভিযোগ, গুলশানের বিতর্কিত এক প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্ল্যাট ‘ঘুষ’ হিসেবে গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় গত ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযোগে বলা হয়, ১৯৬৩ সালে গুলশানে বরাদ্দপ্রাপ্ত একটি প্লট ৯৯ বছরের ইজারা শর্ত ভঙ্গ করে ভাগ ও বিক্রি করা হয়। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন লঙ্ঘন করে ইস্টার্ন হাউজিংকে ভবন নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দেন। বিনিময়ে কোম্পানিটি টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দেন, যা দুদকের ভাষ্যে ‘অবৈধ পারিতোষিক’।

এ ঘটনায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি/৪০৯/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

দুদকের একাধিক সূত্র জানায়, টিউলিপসহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত টিম কাজ করছে।

উল্লেখ্য, এর আগেও পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ সংক্রান্ত এক দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে সহযোগী আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বিদেশি নাগরিকত্বধারী উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক ব্যক্তিকে ঘুষ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব দেশ-বিদেশে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এখন অপেক্ষা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার গতি ও স্বচ্ছতার ওপর।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো

শুধু হাসিনার নয়, লকারে ছিলো রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে সেগুলো শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, ছেলে

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর)

উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ৫০ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত ৫০ জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে