টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিশেষ প্রতিনিধি: টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিভিন্ন ব্যক্তির দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের খবর প্রকাশের পর এমন উদ্যোগ নিল সংস্থাটি।

এর আগে গত ৮ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। নতুন করে আবার তাদেরও তথ্য দিতে বলা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে টিউলিপ ও আজমিনা ছাড়া অন্যদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। আজমিনা সিদ্দিক বাংলাদেশি নাগরিক কি না তা জানা যায়নি। বিএফআইইউর চিঠিতে আজমিনা ছাড়া অন্যদের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ রয়েছে।’

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক রিপোর্ট হয়েছে। এ নিয়ে বিতর্ক দেখা দেয়।

গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। ২০০৪ সালে তাকে বিনামূল্যে ফ্ল্যাটটি দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের বাংলাদেশি একজন আবাসন ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যার সংশ্লিষ্টতা ছিল।

যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদমাধ্যম সানডে টাইমসের রোববারের (৫ জানুয়ারি)। এক খবরে বলা হয়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিককে বিনা মূল্যে আরেকটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামের একজন আইনজীবী। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। এসব সংবাদ প্রকাশের পর অ্যাকাউন্ট তলবের খবর পাওয়া গেল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করেছিল পুলিশ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ব্যবহার

কী আছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফরেন

ডিবির হারুন ও হাবিবুর ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী: সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)

খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন