টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এতে ছুটির এই সময়ে শহরে জনসমাগম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এই সমাবেশ আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

এর পরের দিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।

ছুটির তৃতীয় দিন, শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

মহাসমাবেশে হেফাজতের প্রধান দাবি হলো- তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। এছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় ‘নিহতদের হত্যাকাণ্ডের বিচার’, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ থাকবে আলোচনায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা

পুতিন সন্ধ্যায় বোমা মারেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “পুতিন ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।” এ কারণেই

ভোর রাতে সমর্থকদের কটু কথা না বলার আহ্বান জানিয়ে এমপি আমির হামজার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে

ইমপেরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে ৬৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার থেকে এমইভি দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট