টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তিনদিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৩৬ শতাংশ।

রোববার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। আর বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ও বেলা ৩টায় তাপমাত্রা তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের ১৬ শতাংশ।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাট লোকজন চলাচল সীমিত হয়ে পড়ে। আবার অনেকে জরুরি প্রয়োজনেও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, পর পর তিনদিন চুয়াডাঙ্গায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

তিনি জানান, গোটা জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী হাসপাতালের সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে। জান্নাতুন নাইমা

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার

রায়গঞ্জে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে

আগামী জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি-মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর