টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী, স্বজন ও পথচারীরা। প্লাষ্টিক, পঁচা ফ্রুটস ও নানা মেডিকেল বর্জ্যে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সংক্রমণের ঝুঁঁকিও তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে পশ্চিম পাশে মেইন গেইটের কাছে ময়লার ভাগাড়ে মশা-মাছি ও নানা পোকামাকড় ভন্ ভন্ করছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা নাকে কাপড় দিয়ে হাসপাতালে প্রবেশ করছে। হাসপাতালের ১৫তলা ভবনের প্রতিটি সিড়ির মুখে পানের পিক ও রোগীদের ব্যবহৃত বাথরুম ময়লা-আর্বজনায় ভর্তি। শুধুমাত্র ব্যতিক্রম হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত প্রশাসনিক এলাকা। এই এলাকাটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এসব বর্জ্য হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও হাসপাতালের পাশে স্থাপিত অস্থায়ী টং দোকানীরা ফেলছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের অবহেলায় প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্য জমা হচ্ছে। রোগী ও তাদের স্বজনরা জানায়, হাসপাতালের প্রবেশমুখে এমন নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান তারা।

হাসপাতালের বাইরে দেয়াল ঘেসে চায়ের দোকানী রফিকুল ইসলাম, ফলের দোকানী নিজাম, ইলিয়াছ হোসেনসহ অনেকেই জানায়, হাসপাতালে রোগীর স্বজনরা সময় কাটানোর জন্য তাদের দোকানে চা-পান করতে এলেও দুর্গন্ধে তারা চা-বিস্কুট খেতে পারেনা। তাদেরও বিকিকিনিও তেমন হয়না।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সিটি পরিষ্কারের অনিয়মিত ব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থাগ্রহণের দাবি জানায় ভুক্তভোগীরা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালের ময়লা-আর্বজনা পরিষ্কার করা একটি নিয়মিত কার্যক্রম। তারপরও দেখা যায় হাসপাতালের কিছু কিছু জায়গায় ময়লায় স্তূপ জমে যায়। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। অচিরেই এ অবস্থার উন্নতি হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে জামার আবদার পূরণ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক,

টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত-সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি)। পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার ও