টাঙ্গাইল জেলা এনসিটিএফের কমিটি গঠন সভাপতি তানজীম, সম্পাদক কারন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্ফোর্সের (এনসিটিএফ) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা শিশু একাডেমির হলরুমে উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ এর টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন। নবগঠিত কমিটিত সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিষ সাহা কারন।

নবগঠিত কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি আলাতুল ছামিরা ছিম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা আদিবা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, শিশু সংসদ সদস্য (ছেলে) রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য (মেয়ে) আদিবা খান অহনা, শিশু গবেষক (ছেলে) তৈসিফ কবীর সাজিদ, শিশু গবেষক (মেয়ে) মুমতাহীনা ইসলাম নোবা, শিশু সাংবাদিক (ছেলে) দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক (মেয়ে) জান্নাতুল ফেরদৌস তুবা।

নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানজীম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি জানি এই দায়িত্ব অনেক বড় কিন্তু আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে।

নির্বাচনে এনসিটিএফ টাঙ্গাইল জেলার সাধারণ সদস্যরা ভোটপ্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এ সময় ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রকাশ, এনসিটিএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা টাঙ্গাইল জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত

এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক: নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত’ এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি,

সিরাজগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা-আহত-১

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্নিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা পারকুল গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ১জন। জানাযায়(২৫এপ্রিল)শনিবার সকালে উল্লাপাড়া থানার পূর্নিমা

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড