টাঙ্গাইল কারাগারের বন্দিরা মশা মারছে, করছে অঙিনা পরিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের কেউ ফগ মেশিন কাঁধে নিয়ে মশা মারছে, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছে। শুধু বন্দিরাই নয় কারাগারের কর্মকর্তা, তাদের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম।

কর্মসূচির উদ্বোধন কলে জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশে জেলা কারাগারে মশা নিধনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচিতে কারাগারের বন্দি সহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

তিনি জানান- কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্দি সহ সকলকে অনুপ্রেরণা জাগিয়েছে। মশা নিধনে ফগ মেশিন, ঝাপঝাড় পরিষ্কার-পরিছন্ন করতে কাস্তে এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারে কোদাল ব্যবহার করা হচ্ছে। জলাবদ্ধ স্থানগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় যুবকরাও কারাগারের আঙিনা পরিষ্কার-পরিছন্নতার কাজে অংশগ্রহণ করছে।

কর্মসূচির উদ্বোধনকালে টাঙ্গাইল কারাগারের জেলার মো. হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেট মো. আবুল হোসেন, সহকারী সার্জন ডা. আবিবুর রহমান প্রমুখ উপস্তি ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

নেতানিয়াহু ‘মারা গেছেন’? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী এবং গাজার কসাইখ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন? একটি সূত্রের উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের বিপ্লবী গার্ড একটি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার

মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর বিটিআরসির

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ইন্টারনেটে বেঁধে দেওয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

বাংলাদেশ দূতকে তলব করে ঢাকার ওপর দোষ চাপাল ভারত

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে।