টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এর মধ্যে আমিনুল ট্রাকচালক এবং বাবু ট্রাকের হেলপার। মোজাহিদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হবিগঞ্জ থেকে একজন মাদক ব্যবসায়ী তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছেন। সোমবার রাতে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪

এবার যে কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম

গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় চরবিশ্বাস ইউনিয়ন

ম্যাটস শিক্ষার্থীরা এসএসসি পাস করে আবার স্কুলে ভর্তি হতে চান না

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রোক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগ রবিবার

স্বর্ণ চুরি মামলায় বিএনপি নেতা জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান চপলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সিনিয়র

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য