টাঙ্গাইলে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) দিনব্যাপী কালিহাতীস্থ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিসিন, গাইনি, সার্জিক্যাল, শিশু এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা বিনামূল্য ওই ক্যাম্প পরিচালনা করেন। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ সংমিশ্রিত ৯৮ ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ ইস্ট বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত সময় যেমন সাথে ছিল তেমনিভাবে আগামি দিনেও পাশে থাকবে। সেনাবাহিনী বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলমান রাখবে। এদিন ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজার ৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেন। একই সঙ্গে সকল রোগীকে বিনামূল্য ওষুধ প্রদান এবং ১৫০ জনকে চশমা দওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে বেলকুচি পৌরসভা কতৃপক্ষের সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থেকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া 

অনলাইন ডেস্ক: লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে তারেক রহমানের বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময়

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন