টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাত দিনব্যাপী ওই বৃক্ষ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভোয়েরনেমটাল সাইন্স অ্যান্ড রিসার্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এএসএস সাইফুল্লাহ, ফুড টেকনোলজি অ্যান্ড মিউটেশন সাইন্স বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুননেছা বারি, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী মেলায় ৪৭টি স্টল অংশ নিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল

অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন