টাঙ্গাইলে সন্তানদের সামনেই স্ত্রীর নির্মম হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শিশু সন্তানদের সামনেই স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ টিম।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কাকুলিকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী। তখন ঘরের ভেতর তাদের দুই সন্তানও উপস্থিত ছিল। হত্যাকাণ্ডের পরই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

নিহত কাকুলি আক্তার ছিলেন একজন গৃহিণী। স্বামী মেহেদী হাসান গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তারা সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, ঘটনার পর মেহেদী গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার মেহেদীকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না। তবে এ বিক্ষোভকে ‘জ্বালাও-পোড়াও আন্দোলন’ বলে মন্তব্য করে প্রধান বিরোধী দলকে পুলিশের ওপর হামলা ও সম্পদ ধ্বংসের জন্য

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল করলেন স্বামী!

সুদীপ্ত শামীম, গাইবান্ধা: দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে তালাক দিয়েছেন স্বামী। এরপর দেনমোহরের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে

বিএনপি ক্ষমতায় কৃষকদের ফারমার্স কার্ড করা হবে: সুলতান সালাউদ্দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামি দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে

রাশিয়াকে ঋণের সুদ পরিশোধে জটিলতা

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সুদ পরিশোধে জটিলতার অবসান হচ্ছে না। রাশিয়ার ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সুইফট সিস্টেমের নিষেধাজ্ঞা থাকায় সরাসরি অর্থ পরিশোধ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬ হাজার ৫০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি,