টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রোড অথরিটির (বিআরটিএ) প্রদত্ত দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থের চেক তুলে দেন, জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারকে মোট ২৬ লাখ টাকার চেক হস্থান্তর করা হয়। এরমধ্যে নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

সহায়তার চেক পাওয়া ব্যক্তিরা হচ্ছেন- রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার প্রশ্নে আজ আপিল বিভাগে শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফেরার বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ

ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার