টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ মন্দিরে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহালয়া উদযাপন কমিটি টাঙ্গাইলের অয়োজনে ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় চন্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

চন্ডীপাঠের মাধ্যমে মর্তোলোকে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। এরপর সমবেত কণ্ঠে দেবী দুর্গার আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে মহিষাসুর মর্দিনী মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়।

ওই নাটকের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তোলেন অমরত্ব লাভের মাধ্যমে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার-অনাচার, দেবী দুর্গার আভির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী। সকল বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ মহালয়ার অনুষ্ঠান উপভোগ করেন। মহালয়া অনুষ্ঠানের পর পূজার্চ্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে: রফিকুল ইসলাম খান

লুৎফর রহমান নিমগাছী কলেজ থেকে: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হয়েছে

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে শাহাজাদপুরে গুড নেইবারসের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা”। মানবিক উন্নয়নমূলক সংগঠন গুড নেইবারস বাংলাদেশ

গণভোট বাতিলের দাবি প্রসঙ্গে জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন তুললেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: গণভোট বাতিলের দাবি উঠলে জাতীয় নির্বাচনও বাতিলের আওতায় আনা উচিত কি না—এ প্রশ্ন তুলেছেন শিশির মনির। তিনি বলেন, যদি গণভোট বাতিল করা হয়,

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের