টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিনাহ, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি নাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্য ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাঁজা নিয়ে ছাত্রদলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ফেনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা রাখার দায়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া

সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি জামায়াত নেতার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করেছে ইসরাইল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিকে গাজার কাছাকাছি পৌঁছাতে বাধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের