টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর তিন টন চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করে যৌথবাহিনী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল একটি দোকানে মজুত আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯’শ কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এবিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: শনিবার যশোরে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ দিন রাজধানীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা; গ্রেপ্তার দুই শতাধিক

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা। এরপরও

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং এক ব্যবসায়ীর

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির

স্টাফ রিপোর্টার: চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি’র পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএনপির

 বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে