টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের জেলা সদরে রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক শরীফা হক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ক্রমান্বয়ে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা মিয়া সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও শোকর‌্যালির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।

সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

আ’লীগের বিচার ও সংস্কারের পরে নির্বাচন হলে আপত্তি নেই হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির লিয়াজোঁ কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শনিবার (০৫ এপ্রিল), রাত ৮টায় গুলশানে চেয়ারপারসন অফিসে বৈঠকে বসেন

আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ