টাঙ্গাইলে মালিক সমিতির স্মারকলিপি, ইট বিক্রি বন্ধের ঘোষণা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশ আগামি ২৫ মার্চ থেকে টানা পনের দিন ইট বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামেন বিক্ষোভ-সমাবেশ থেকে ওই ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এরপরেও দাবি না মানলে আগামি বছর থেকে দেশে ইট উৎপাদন বন্ধেরও হুশিয়ারী দেন তিনি।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদরে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে ইট প্রস্তকারী মালিক সমিতির নেতারা।

বিক্ষোভ-সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ছানোয়ার হোসেন খান, জেলা ইট প্রস্তকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, কালিহাতী শাখার সভাপতি মো. শহীদ মিয়া, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. জুলহাস মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, এ শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে। এ শিল্প সব মিলিয় প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান করেছে। অবিলম্বে ইট প্রস্তক শিল্পের মর্যাদা দিতে হবে। এছাড়া ইটভাটা মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। ইটভাটা বন্ধ হলে ঋণের টাকা অনাদায়ে থাকার আশঙ্কা রয়েছে। সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে।

উল্লেখ্য, জিকজ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইসন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তকারী মালিক সমিতি ৭ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও

সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা বলে মন্তব্য করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য।

কবিয়াল অমেদ আলি ‍সরদার : সাকিম গঙ্গানন্দপুর – সাইদ হাফিজ

‘গইলির ধারের ঘাস গত্তি খায় না’ বাঙালির আত্মান্ধত্ব সম্পর্কিত এ-ধরণের প্রবচনের সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ গবেষণার প্রয়োজন পড়ে কি? চর্যাপদ থেকে শুরু করে আজ অব্দি

বাঁশখালীতে রিকশাচালক-সি.এন.জি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশাচালক ও সি.এন.জি. ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্বচ্ছ ও

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশীদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক,