টাঙ্গাইলে মাদী নৃত্য তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি অনুষ্ঠান

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মাদী নৃত্য ও গানের মধ্যে দিয়ে তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শালবনস্থ মধুপুর ন্যাশনাল পার্কের চুনিয়া কটেজে তিনটি সংগঠনের প্ল্যাটফর্ম ‘সাংবাদিক ঐক্য ফেডারেশন’ ওই আয়োজন করে।

এদিন প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (নর্থ-টাঙ্গাইল) এর সদস্যরা চুনিয়া কটেজে পৌঁছালে আদিবাসী নারীরা ঐতিহ্যবাহী মাদী নৃত্যর মাধ্যমে সদস্যদের স্বাগত জানায়। পরে আনন্দঘন পরিবেশে পরিচিতি, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ মাদী নাচ-গান অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও এনটিভির স্টাফ করেসপন্ডেট মহাবত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (নর্থ-টাঙ্গাইল) সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল প্রমুখ।

বক্তারা সাংবাদিকতার পেশাদারিত্বের মানোনয়ন, পারস্পারিক সহাদর্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (নর্থ-টাঙ্গাইল) প্ল্যাটফর্মে সাংবাদিক ঐক্য ফেডারেশনের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,

বাস চালককে অন্যায়ভাবে মারপিটের অভিযোগ উঠেছে শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান ও তার ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাস যাতায়াতকে কেন্দ্র করে বাস চালক রিপনকে ক্ষমতার প্রভাব খাটিতে জোড়পুর্বক বাড়ি থেকে তুলে এনে গণপিটুনী দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক

সিরাজগঞ্জে নিহত শহীদ পরিবারের খোঁজ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রমজানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে গেলেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ

নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু