টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‍্যালি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ওই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন।

এসময় অতিথিদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি অ্যাডভোকট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে তরুণ-যুবক ও শিক্ষার্থীদের সম্বনয়ে বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালি সাইকেল আরোহীরা ‘জীবনকে ভালোবাসুন- মাদক থেকে দূরে থাকুন’, ‘মাদককে না বলুন- নতুন বাংলাদেশ গড়ে তুলুন’ সহ নানা স্লোগান সম্বলিত পোস্টার-হ্যান্ডবিল প্রদর্শন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে।

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বেলকুচিতে মার্কেট দখলের চেষ্টা মার্কেট অন্যের, ভাড়া আদায়ে চাপ দিচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা আব্দুল হাই সুপার মার্কেটে নিজের সত্ব না থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করে দোকানের ভাড়া আদায়ে দোকানীদের চাপ দেয়ার অভিযোগ

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আ ন ম এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

মার্চ ফর গাজায় অংশ নিতে যাওয়ার পথে টাঙ্গাঈলে ২ মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং