টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত আনোয়ার হোসেন (২৮) পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।

জানা যায, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার জৈনক বাছের মিয়ার একটি গরু মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। গরুর মালিক বাড়ির পাশেই মরা গরুটি ফেলে রাখেন। শহরের ভাল্লুককান্দি এলাকার লালচান খার ছেলে নুর খা এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন মরা গরুটিকে সেখানে সারা রাত পাহাড়া দেয়। বুধবার ভোরে তারা মরা গরুটির চামড়া ছিলে রিকশাযোগে ওয়ালটন মোড় বাজারে নিয়ে দিলু মিয়ার মাংসের দোকানে বিক্রি করে। গোপন খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমল ঘটনাস্থল উপস্থিত হয়ে হাতে-নাতে নুর খা ও আনোয়ার হোসেনকে আটক করেন এবং দিলু দৌঁড়ে পালিয়ে যায়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমল জানান, গোপনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর খা ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থিত করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান দুজনকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং নুর খার বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেন।

এ সময় টাঙ্গাইলের ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্যারের সাথে গোপন সম্পর্ক তাই পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাস করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাস করেছেন বলে

জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের মিছিল

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে তাদের বিভিন্ন স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেখানে

খালেদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের

টাঙ্গাইলের পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও চাটমোহর থানার এএসআই

পাবনা প্রতিনিধি: সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার উধাও হয়ে গেছে চাটমোহর থানার এএসআই শাকিল আহমেদ। ঘটনাটি চাটমোহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এএসআই