টাঙ্গাইলে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর-লুটপাট ও নেতাদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গড়, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেদ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ করে। এ সময় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭০ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন।, রোববার

আবারো হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতি ভেঙে ভারত ফের হামলা চালাতে পারে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে উসকানি এলে

নির্বাচন নিয়ে সরকার-বিএনপি মুখোমুখি

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশে বলেছেন,

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও গণভোটের সময়সূচি নিয়ে টানা এক বছর আলোচনা করেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত