টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাট নামকস্থানে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধ্বসে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধ্বসে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধ্বসে যাওয়ায় সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিগত ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে।

নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচ রোড (সংযোগ সড়ক) ধসে যায়। এর আগে শেষবার গত বছরের ১০ জুলাই ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচ ধ্বসে পড়ায় পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হয়।

তারা আরও জানায়, মঙ্গলবার গভীর রাতে ব্রিজটির অ্যাপ্রোচে আবার ধ্বস নামে। গুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন অফিস আদালতে যাতায়াতেরও ব্যাঘাত ঘটছে।

এদিকে এই ব্রিজের উপর দিয়ে চরাঞ্চলের কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, অটোভ্যান, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে থাকে। অ্যাপ্রোচ ধ্বসের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল হাই ও খোরশেদ আলম জানান, তিনি আজ বুধবার (৮ অক্টোবর) ভোরে যাত্রী নিয়ে এসে দেখতে পান ব্রিজের পশ্চিপাশের অ্যাপ্রোচ ধ্বসে গেছে। পরে যাত্রী নামিয়ে দিয়ে তিনি ধ্বসে পড়ার ভাঙনের দৃশ্য দেখছেন। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে তারা আর গাড়ি চালাতে পারবেন না।

কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান জানান, নদীর পানির চাপ বেড়ে ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচসহ স্থানীয় কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজ ভেঙে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

সদর উপজেলার এলজিইডি কর্মকর্তা জাকির হোসেন জানান, তিনি সরেজমিনে ধ্বসেপড়া স্থান পরিদর্শন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরিভাবে অ্যাপ্রোচটি মেরাততের ব্যবস্থা করা হবে।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা পরিষদের সঙ্গে কথা বলে যৌথ উদ্যোগ নিয়ে অতিদ্রুত অ্যাপ্রোচ মেরামতের ব্যবস্থাগ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক

কাজিপুরে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়

যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক

রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা জয়ী হয়ে

স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের ভয়ংকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে হোয়াইট হাউজের কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে জানিয়েছে আমেরিকার জনপ্রিয়

সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে সোমবার