টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার ও সাংবাদিক নেতা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন ।

মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আল-রুহী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সালিশী সম্পাদক মোঃ আব্দুল হালিম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌর শাখার শাখার সভাপতি মোঃ গোলাম মওলা মিটলুসহ অনেকে।

এসময় বক্তরা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের বিশেষ অধিবেশনে মানবাধিকার আন্দোলনের ঐহিতাসিক দলিল, যা ৩০ ধারার সার্বজনিন ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশে^ জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ^ মানবাধিকার দিবস পালন হচ্ছে। বর্তমানে দেশ ও সারা বিশে^ নানাভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ক্ষুন্ন হচ্ছে পদে পদে মানুষের অধিকার। অবিলম্বে দেশ ও সারা বিশে^ হুম, হত্যা, জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। করতে হবে সবার নিশ্চিত মানবাধিকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্যকে ‘ভুয়া’ বললেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট: লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর সোহেলকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত

ছয় স্তরের নিরাপত্তায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ছয় স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট রোডে (৩৬

অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন)

উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে