টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে মিছিলে অংশ নিয়ে কফিন বহন করে।

সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫ (সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা সঠিক হয়নি। সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মী হতাশ।

আমরা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর আগে

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আল্টিমেটাম দেওয়ায় ছাত্রদল-বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষেপে গেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।