টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে ওই কর্মকর্তাকে গত ৭ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থল গাজীপুর জেলা পরিবেশ কার্যালয়ে যোগদান করতে বলা হয়। কিন্তু বুধবার (১৬ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পূর্বের কর্মস্থলেই রয়েছেন।

গত ২৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, ‘পরিবেশ অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। বর্ণিত কর্মকর্তাগণ ৭ এপ্রিল অপরাহ্নের মধ্যে স্ব স্ব কর্মস্থল হতে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

ওই আদেশ গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরফিন বাদলকে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কার্যালয় এবং টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে গাজীপুর জেলায় বদলি করা হয়। একই অফিস আদেশে মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকে উপ-পরিচালক (পানি ও জৈব) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা হতে মানিকগঞ্জ জেলা পরিবেশ কার্যালয়ে বদলি করা হয়।

বদলি হওয়ার পরেও নতুন কর্মস্থলে কেন যোগদান করছেন না এমন প্রশ্নে কোন মন্তব্য করেননি টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। তিনি বলেন, উর্ধতন কর্মকর্তার নির্দেশ ছাড়া তিনি কোন মন্তব্য করবেন না। এছাড়া পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল থেকে কোন আদেশ না আসা এবং যাকে টাঙ্গাইল বদলি করা হয়েছে তিনি যোগদান না করায় তিনি নিয়মিত অফিস করছেন।

পরিবেশ অধিপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তার ইচ্ছেতে সেখানে থাকছেন না। এটা উর্ধতন কর্তৃপক্ষ জানেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক জলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর ওই আসনে তাকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী না

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে

সিরাজগঞ্জ বেলকুচিতে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে প্রেসক্লাবের সম্বর্ধনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে

যাত্রাবাড়ীতে তরুণ প্রকৌশলীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক তরুণ প্রকৌশলী। আজ মঙ্গলবার (২৮