টাঙ্গাইলে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরিন উপজেলার আড়াইপাড়া গ্রামের আনিসুর রহমানের ছোট মেয়ে। সে স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি পিকআপ হঠাৎ সামনের দিক থেকে আফরিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরিনের বড় বোন আনিকা বলেন, আমার বোন রাস্তার একদম সাইডে ছিল। তবুও পিকআপ সরাসরি ধাক্কা দেয়। সামান্য সামনে গিয়ে গাড়িটি দাঁড়ালেও পরে আবার চালু করে ১০-১৫ হাত টেনে নিয়ে যায়।

দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে ঘোনারচালা বাজার থেকে গাড়ি ও চালককে আটক করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, ঘটনার বিষয়টি অবগত হয়েছি। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সবচেয়ে বেশি রাজাকার আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি’: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের

সাভারে যাত্রীবাহী বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আগুনে পুড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার

মিরপুরে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২৯

নির্বাচনের আগে রাজনৈতিক বিভক্তি তীব্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তীব্র আকার ধারণ করেছে। সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক

ভূঞাপুরে কাউন্সিলর রাজ্জাক গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আব্দুর রাজ্জাক তরফদারকে অপারেশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের