টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম বিপ্লব কর্মকার (৪০)। তিনি করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে এবং স্থানীয় ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকারে করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তার পথরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে এবং সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাজ্যে থাকা টিউলিপের অবৈধ অর্থ জব্দে কাজ করছে দুদক

অনলাইন ডেস্ক: মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ অর্থ জব্দ করবে বাংলাদেশ। এরই মধ্যে এ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। এ খবর

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ)’ সকাল সাড়ে ৮টায় এ

গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী

পতিত সরকারের প্রকল্প এগিয়ে নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যে দল ক্ষমতায় এসেছে সে দলের প্রভাবশালী ব্যক্তি বা রাজনীতিকরাই গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় পরিচালনা করে