টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(১৭ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলাম এর ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা করার অভিযোগও রয়েছে উজ্জল হোসেনের বিরুদ্ধে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা রানা আহমেদকে। পরবর্তীতে তার স্ত্রী মীরা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্টমার্টিনে একমাত্র সরকারি স্কুলে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিনে রয়েছে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়—জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে নাকাল

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত

এবার পুলিশের সামনেই জব্দকৃত ১৫০০ কেজি জাটকা লুট

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী থানায় নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ প্রকাশ্যে লুট হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে থানা প্রাঙ্গণে

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসলামী দলগুলো, বৃহৎ ঐক্যের চেষ্টা জোরদার

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না এলেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে

দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস

স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক: আজ স্বপ্নের নায়ক সালমান শাহে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে