টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অজ্ঞাত ওই কিশোরীর আনুমানিক বয়স ১০/১১ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমন করছিল। পথিমধ্যে ট্রেনটি ওই স্থানে পৌছালে ওই কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করে।

হাবলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমুল কিশোরী। তার সাথে থাকা মানিব্যাগে ২০টাকা রয়েছ।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  WordMastar প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধবার সকালে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৫

ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতি ও শ্রমবাজার বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলমহাল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার সকাল ৯টার

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুইবারের এমপি হয়েও সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জ-৬ আসনের মো. নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার