টাঙ্গাইলে ট্রাক উল্টে বসতঘরে ঢুকে ঘুমন্ত নারীর মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকাদি সড়কের পৌরসভার টেপিবাড়ী মোড় নামক স্থাননে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বসতঘরে ঢুকে পড়ায় ওই ট্রাকের চাপায় মোছা. রমেছা বেগম (৫৫) নামে এক ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রমেছা বেগম ওই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করে রমেছা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেছার বসতঘরে ঢুকে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় ওই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকের চালককে আটক রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং উল্টে যাওয়া ওই ট্রাকের চাপায় ঘুমিয়ে থাকাবস্থায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর বাছুরটিকে কোলে নিয়ে বিচার

গণমাধ্যমের ওপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের ওপর হামলা ও দেশজুড়ে নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

নারীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবি, কল রেকর্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে অসহায় নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে।

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের