টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ’লীগের সাবেক এমপির বাসা জবরদখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামর (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ ছয়তলা বিশিষ্ট ভবন জবরদখল করেছেন সম্বয়ক মোরইয়াম মুকাদ্দাস মিস্টি।

শনিবার (৮ মার্চ) সকালে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন।

পূর্ব ঘোষণা ছাড়া আওয়ামীলীগ নেতার ভবন জবর দখল করা প্রসঙ্গে ছাত্র সম্বয়ক মোরইয়াম মুকাদ্দাস মিস্টি জানান, ফেসবুকে পূর্বেঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের জন্য ‘আশ্রম’ গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে শনিবার সকালে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের ছয়তলা ভবন প্রবেশ করা হয়েছে। ওই বাসায় আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, এটাকে জবরদখল বলা যাবেনা, কারণ কোনো ব্যক্তি বিশেষের ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি। সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হচ্ছে। এটাকে অন্য সম্বয়করা তাকে সমর্থন দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় ‘বাসা না ভেঙে সেখানে যেন আশ্রম করা হয়’। তার প্রস্তাব অনুযায়ী পাগলদের আশ্রমই তৈরি করা হয়েছে। তবে এ কথা কে বলেছে তার নাম-পরিচয় বলতে পারেননি সম্বয়ক মোরইয়াম মুকাদ্দাস মিস্টি। আবাসিক এলাকায় পাগলের আশ্রম তৈরি করায় স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করলেও তারা প্রকাশ্য প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।

এক প্রশ্নের জবাবে সম্বয়ক মোরইয়াম মুকাদ্দাস মিস্টি জানান, আবাসিক এলাকার মানুষের জীবন-যাত্রায় যদি পাগলদের কোনো প্রভাব পড়ে তাহলে যারা বেশি পাগল তাদেরকে অন্যকোনো আওয়ামীলীগের নেতার বাসায় স্থানান্তর করে কম পাগলদের এখানে রাখা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সম্বয়ক আল আমিন জানান, মোরইয়াম মুকাদ্দাস মিস্টি নামক একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সম্বয়ক পরিচয়ে জৈনক আ’লীগ নেতার বাসায় পাগলের আশ্রম করেছেন বলে তিনি শুনেছেন। তারা এটাকে কোনভাবেই সমর্থন করেন না। তাছাড়া মোরইয়াম মুকাদ্দাস মিস্টি বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল- তাই বলে তিনি বিশেষ সুবিধা নেবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সঙ্গে যায়না। বর্তমানে কেউ সম্বয়ক পরিচয় দিতে পারবে না। কারো বাড়ি দখল করার কোন কার্যক্রম তারা হাতে নেননি। যে কেউ এরকম কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন- সেখান ছাত্র প্রতিনিধি বা সম্বয়ক বলতে আর কিছু থাকে বলে তার মনে হয়না। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে রাজি হন নি।

উল্লখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) বাসায় ঢুকে লুটপাট ও ভাংচুর চালায়। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) স্বপরিবার আত্মগাপণে রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা খোরশেদ আলম গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে।আহত হয়েছেন ১৬৭০ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

অপপ্রচারের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের তীব্র নিন্দা

সিরাজগঞ্জ প্রতিনিধি: জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজস্ব লক্ষ্যমাত্রা: এনবিআরের কাঁধে অসম্ভবের ভার

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে এ লক্ষ্য সংশোধন

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫