টাঙ্গাইলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তারকৃত দুই জন হচ্ছেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুনা গোয়ালা (৫২) ও কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫)।

পুলিশ জানায়, রবিবার রাতে টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুনা গোয়ালাকে জেলা গোয়েদা পুলিশ গ্রেপ্তার করে। এরাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা এবং পরে গভীর রাতে পৌর সভার বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর টাকুর পাড়ার মিজানুর রহমানের ছেলে, মুনা গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলা গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমদ জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তুপে আগুন; ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাঠের ময়লার স্তুপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

বিশেষ প্রতিনিধি: ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য

বিশ্ব মালালা দিবস আজ: নারী শিক্ষার প্রতীক সাহসিনী মালালা

অনলাইন ডেস্ক: আজ ১২ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মালালা দিবস’। নারী শিক্ষা ও মানবাধিকার রক্ষায় লড়াই করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন পাকিস্তানি সাহসী কিশোরী মালালা

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। এ বৈঠকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের পররাষ্ট্র