টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলার প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।

কর্মশালায় ‘আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথি বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়- ঐক্যবদ্ধতা জরুরি। বিভাজিত জাতি সামনে এগিয়ে যেতে পারেনা। এজন্য ঐক্যবদ্ধোর বিকল্প আমাদের সামনে নেই।

তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা- এজন্য কোনো নির্দিষ্ট মিডিয়ায় সংযুক্ত না থেকেও ফ্রি-ল্যান্সার হিসেবে সাংবাদিকতা করা যায়, দেশের কল্যাণে কাজ করা যায়। সাংবাদিকদের জন্য প্রেসক্লাব বা কোনো সংগঠন সংযুক্ত থাকার কোনো বাধ্যবাধকতা নেই।

ওই প্রশিক্ষণ কর্মশালায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন ভারতীয়রা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে ভারতীয়

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

দাঁড়িপাল্লা হাতে কৃষ্ণ নন্দী: ভোট রাজনীতিতে জামায়াতের বড় চমক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নজর এখন ৯৯ নম্বর সংসদীয় আসন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) এর দিকে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল (আংশিক শ্রুত) শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের (১৩ মে)

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু