টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছে ডিপ্লমাধারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে টাঙ্গাইল প্রসক্লাবের সামনে কারিগরি ছাত্র আন্দোলন ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগ ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা দাবির স্বপক্ষ বিভিন্ন স্লোগান দেয়।

কর্মসূচি চলাকাল বক্তব্য রাখেন, বাংলাদশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, শিক্ষার্থী রজমান শেখ প্রমুখ।

বক্তারা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। তাদের এ ধরনের কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি।

এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয় বিক্ষোভ মিছিল করতে থাকে। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তিনগরে সিরাজ সেন্টারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরের বেইলিরোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটির

২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১,০৫৩ মামলা

নিজস্ব প্রতিবেদক সারাদেশে অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা

শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ১১৫টি প্রতীক রয়েছে জানিয়েছে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা