টাঙ্গাইলে ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুমআ’র নামাজ শেষে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। পরে ১৬-১৭ মিনিট যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রজনতা। এ সময় মহাসড়ক যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে মিছিল নিয়ে প্রসক্লাবের সামনে এসে সমাবেশ করা হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক সেনাপ্রধানকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। বুধবার (১৯

টাঙ্গাইল শহরে তীব্র শব্দ দূষণরোধে নেই পদক্ষেপ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা শহরে নানা মাত্রায় শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা উপেক্ষা করে সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদকে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

‎মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মির্জাপুরের বাঁশতৈল কাহারতা এলাকায় ফরহাদ মিয়া (৩০) নামের এক কাঠ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সে ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে। পেশায় একজন

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ)