টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮জন, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৪২টি কেন্দ্র ৩৯টি ভেন্যু, দাখিল পরীক্ষার ১৫টি কেন্দ্র ৩টি ভেন্যু, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২৫টি কেন্দ্র ৫টি ভেন্যু এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫টি কেন্দ্রে ৪৭টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, এবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা দেখভাল করবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

তাহসানের বিয়ে: ভাঙনের সুর মিথিলা’র সংসারে!

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় আট বছর অর্থাৎ ২০১৭ সালের ঘটনা। বাংলাদেশী মডেল-অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই নিজেদের ভক্তদের

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়

রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে