টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করায় বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুর সাড় ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না’ এ স্লোগান দেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানায়, গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। তাই তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক: ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট