টাঙ্গাইলে একসঙ্গে চার নবজাতকের জন্ম, মা-সন্তান সুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই চার সন্তানের জন্ম হয়। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

বিথী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

বিথীর বাবা বাদল মিয়া বলেন, মেয়ের গর্ভাবস্থার খবর জানার পর আমরা বিশেষ যত্নে রেখেছিলাম। আল্ট্রাসনোগ্রামে তিনটি সন্তান হওয়ার কথা জানা গেলেও হাসপাতালে চার নবজাতকের জন্মের খবর পেয়ে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরও আমরা আনন্দিত। মা ও সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার জানান, বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত ৩৬ সপ্তাহে স্বাভাবিক ডেলিভারি হয়ে থাকে। কিন্তু বিথী ২৯ সপ্তাহেই চার নবজাতকের জন্ম দিয়েছেন। প্রতিটি শিশুর ওজন প্রায় এক কেজি। বর্তমানে মা ও সন্তানরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

অনলাইন ডেস্ক: গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একেবারে সম্প্রতি দুটি দল আমাদের আট দলের জোটের সঙ্গে যুক্ত হওয়ায় অনেক আসনে বোঝাপড়া নিয়ে আলোচনা এখনো

এনসিপির জন্য আলোচনার দরজা খোলা

নিজস্ব প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা: সেনাসদস্যসহ নিখোঁজ দেড় শতাধিক, মৃত ৪

অনলাইন ডেস্ক: উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির ভয়াল রূপ দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় হারসিল এলাকার একটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে