টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শরীফা হক।

ওই সভায় অন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ।

সভায় পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত সকাল আটটায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকৃতিগত পরিবেশ তথা আবহাওয়ার কারণে বৈরী পরিস্থিতির সৃষ্টি হলে ঈদুল আযহা’র প্রধান জামাত শহরের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদুল আযহা’র আগে কোরবানির পশুর হাট কেন্দ্রিক যানযট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা সদরের নানা শ্রেণি-পেশার গণমানুষের প্রতিনিধিরা অংশ নেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার

তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত লুৎফর রহমান তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে

কাফিরের জন্য যা সামান্য দুনিয়াতেই আখেরাতে কিছুই নাই

বনী ইসরাইল এর দুই ব্যক্তি জাল নিয়া মাছ ধরতে গেল। এক ব্যক্তি মোমিন আর অন্য ব্যক্তি মুশরিক।মোমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে নদীতে জাল মারল কিছুই পেল

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বার্থান্বেষী মহল দেশকে

আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা বিদেশ গিয়ে কী করবো: সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো- এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২