টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২ জুন) সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বরিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে সোহাগ, মো. আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাস ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মহাসড়ক থাকা টহলপুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আ ন ম এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার

বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে যুবক

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হেলমেট পড়ে এসে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে দুই যুবক। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার পর চট্টগ্রামের পটিয়ায়

জামায়াতের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারে ৪০ জন