টাঙ্গাইলে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া নামক স্থানে শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হচ্ছেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

জানা যায়, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ গরুর হাট হচ্ছে ‘কাইতলা গরুর হাট’। প্রতি শনিবার কাইতলায় সাপ্তাহিক হাট বসে।  ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮-১০টি মোটরসাইকেল ও একটি হায়েচ গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারটির গতিরোধ করে

এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে উল্লেখিত ব্যবসায়ীদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে তারা ভয় পেয়ে যান। পরে অস্ত্র ঠেকিয়ে তাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রামপ্রধান ও

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান  

নিজস্ব প্রতিবেদক:  দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট: রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ তোলা হবে। আগামীকাল রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন শুরু হবে। আজ

ইরানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল

ডেস্ক রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আবাসিক ভবনগুলোর ওপর এ হামলা

সিরাজগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, ছাত্রদলকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে